ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৪০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • / ২৭৩ বার পড়া হয়েছে

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। পাকিস্তানি শোষণ-শাসন ও পরাধীনতার শিকল ভেঙে বিজয় অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ অভ্যুদয়ের ৫৩ বছর পূর্ণতা পেল। সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় দিনটি উদযাপন করা হচ্ছে। মহান মুক্তিযুদ্ধের বীরদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছে জাতি। ফুলে ফুলে ভরে উঠছে দেশের সবগুলো শহীদ স্মৃতিস্তম্ভ।

পটুয়াখালী বাউফলে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্যে দিয়ে ৫৩ তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্য উদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি,আধা সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তলন ও উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে মহান বিজয় দিবসের সূচনা শুরু হয়।
সকাল ৮টার দিকে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন,বীর মুক্তিযোদ্ধা বৃন্দ,থানা পুলিশ, বিএনপির সাবেক এমপি সহিদুল আলম তালুকদারের নেতৃত্বে বিএনপি’র একাঅংশ, বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের নেতৃত্ব একাংশসহ বিএনপির সহযোগী সংগঠনের উদ্যোগ স্মৃতি স্তম্ভে পুষ্পাস্তাপক অর্পণ করা হয়।
এছাড়াও বাউফল প্রেসক্লাব,রিপোর্টাস ইউনিটি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,এনজিও,সামাজিক ও সাংস্কৃতিক,বিভিন্ন পেশাজিবী সংগঠন সমূহ পুষ্পাস্তাবক অর্পণ করেন।
তবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ফুল না দিয়ে স্বাধীনতা স্তম্ভের সামনে দাঁড়িয়ে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়। এরপর একই স্থানে সকাল ৯টায় অনুষ্ঠিত হয় জাতীয় সংগীত পরিবেশনা ও আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
জাতীয় পতাকা উত্তোলন করেন,উপজেলা নির্বাহী অফিসার (অ দা) প্রতীক কুমার কুন্ডু। এসময় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন। সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য সংবর্ধনা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

আপডেট সময় : ০৭:৪০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪