বাউফল প্রেসক্লাবের সভাপতি প্রার্থী কামরুজ্জামান বাচ্চু
- আপডেট সময় : ০৮:১৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / ৪৯১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের আসন্ন কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন সাংবাদিক কামরুজ্জামান বাচ্চু। আগামী ২০ ডিসেম্বর বাউফল প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে।
দীর্ঘদিন ধরে স্থানীয় সাংবাদিকতায় সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি তিনি বাউফল প্রেসক্লাবের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত থেকে সংগঠনকে গতিশীল রাখতে কাজ করে আসছেন।
কামরুজ্জামান বাচ্চু বলেন, সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, সংগঠনের ঐক্য ও মর্যাদা বৃদ্ধি এবং বাউফলপ্রেসক্লাবকে আরও শক্তিশালী ও আধুনিক করার লক্ষ্যে আমি সভাপতি পদে প্রার্থী হয়েছি। নির্বাচিত হলে সকলসাংবাদিককে সঙ্গে নিয়ে স্বচ্ছতা, পেশাদারিত্ব ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করব।
তিনি আরও বলেন, তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণ, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্থানীয় সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে প্রেসক্লাবকে আরও কার্যকর ভূমিকা পালনে সচেষ্ট থাকবেন।
আসন্ন ২০ ডিসেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে বাউফল প্রেসক্লাবে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সভাপতি পদে কামরুজ্জামান বাচ্চুর প্রার্থিতাকে ঘিরে সাংবাদিক মহলে ইতিবাচক আলোচনা চলছে।


















