ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৩৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / ২৩২ বার পড়া হয়েছে

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও উস্কানিমূলক বক্তব্য এবং সম্প্রতি চন্দ্রদীপ সহ বাউফলের বিভিন্ন স্থানে তার অনুসারীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাউফল উপজেলা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ) দুপুর ১২টায় বাউফল উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. খালিদুর রহমান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘ ১৭ বছর পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ ফিরে পাওয়ার আশায় বাউফলবাসী আশাবাদী। তবে বিএনপি প্রার্থীর উস্কানিমূলক ও মানহানিকর বক্তব্য এবং তার অনুসারীদের সহিংস কর্মকাণ্ডে সেই প্রত্যাশা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, চন্দ্রদ্বীপসহ বাউফলের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। কর্মসূচিতে বাধা দেওয়া, দোকানে চাঁদা দাবি, চাঁদা না দেওয়ায় হামলা ও লুটপাটের ঘটনাও ঘটেছে। এমনকি মামলার সাক্ষীদের হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাতের ঘটনাও সংঘটিত হয়েছে বলে দাবি করা হয়।

মো. খালিদুর রহমান বলেন, এসব সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ড অন্তর্বর্তী সরকারের ঘোষিত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করছে। তিনি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং প্রশাসনকে আরও নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে একাধিক দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, চন্দ্রদ্বীপ এলাকায় স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন, সেনাবাহিনীর নিয়মিত টহল বৃদ্ধি, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার, নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবাধ, সুষ্ঠু ও ভয়হীন নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনের শেষে নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক, পটুয়াখালী জেলা ছাত্রশিবির সভাপতি রাকিবুল ইসলাম নূর, উপজেলা ছাত্রশিবির সভাপতি লিমন হোসেন, সেক্রেটারি আরিফ হোসেন, এডভোকেট মুজাহিদুল ইসলাম, আতিকুর রহমান নজরুল, আশ্রাফুজ্জামান শাকিলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৬:৩৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬