সংবাদ শিরোনাম :
গৃহবধূ হত্যাকারী ঘাতক স্বামী রেজাউল
যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৮:২৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
- / ৪৩৬ বার পড়া হয়েছে

যৌতুক না পেয়ে সাহেরা বেগম (২২) নামে এক গৃহবধূকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ করেছেন নিহতের বাবা আব্দুর রহিম। গতকাল মঙ্গলবার(২০আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মৌচাকে একটি ভাড়া বাসায় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
বুধবার (২১ আগস্ট) সকাল ৭টার দিকে পটুয়াখালী বাউফল উপজেলার পূর্বকালাইয়া গ্রামে মৃতদেহ নিয়ে আসেন স্বামী ও তার পরিবারের লোকজন। তড়িগড়ি করে লাশ দাফনের চেষ্টা করলে স্থানীয়রা বাঁধা দেয়। এসময় অভিযুক্ত স্বামীকে আটক করে মারধরও করেন উত্তেজিত জনতা।
নিহত গৃহবধূ বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের পূর্বকালাইয়া গ্রামে আব্দুর রহিমের মেয়ে। আর অভিযুক্ত স্বামীর নাম মো. রেজাউলের বাড়ি একই ইউনিয়নের আয়নাবাজ কালাইয়া গ্রামে। তার বাবার নাম নুরু হাওলাদার ।
নিহত গৃহবধূর বাবা আব্দুর রহিম জানান, প্রায় ৫বছর আগে তাদের বিয়ে হয়। তাদের ৪বছরের একটি কণ্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী রেজাউল যৌতুকের জন্য প্রায়ই তার মেয়েকে মারধর করতেন। ২২দিন আগে তার মেয়েকে ঢাকা নিয়ে যায় স্বামী রেজাউল। রাজধানীর মৌচাক এলাকায় ভাড়া বাসায় থাকত তারা। গত কয়েক দিন ধরে তার মেয়েকে মারধর করে আসছিল রেজাউল ।মঙ্গলবার(২০আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে তাকে মারধর করে পিটিয়ে হত্যা করা হয়।
অভিযোগ অস্বীকার করে স্বামী রেজাউল বলেন, কয়েকদিন আগে কথা কাটাকাটি হয়ে চড় থাপ্পর দেই। এতে সে অভিমান করে গ্যাসের ওষুধ খেয় আত্মহত্যা করেন।
বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন , আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


















