‘’রক্ত বেচার ঘোষণা’ দিয়ে ভাইরাল ব্যবসায়ী পেলেন ৫ লাখ টাকা
- আপডেট সময় : ১১:২৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
- / ৫১২ বার পড়া হয়েছে

শনিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৫ টার দিকে ঢাকার নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মোহাম্মদ রফিকুল ইসলাম রোকন নামে একজন ব্যবসায়ীর নিউ সুপার মার্কেটের ৩য় তলার ‘নোঙ্গর’ নামে ২৯০ নং দোকানটি আগুনে পুড়ে যায়। ওই ব্যবসায়ির প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়ে যায়।
বিভিন্ন গণমাধ্যমে তাঁর কর্মচারীকে নিজের রক্ত বিক্রি করে বেতন দিবেন বলে একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়। তা দেখে এই মানুষটিকে সহযোগিতা করার জন্য সনাক্ত করার বিষয়ে নিজের ফেসবুক পেইজে স্ট্যাটাস দেন ফারাজ করিম চৌধুরী।
শনিবার (১৫ এপ্রিল) রাত ৯ টা ৪৩ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় তিনি সেই ব্যবসায়ীর নিজ বাসায় গিয়ে হাতে টাকা তুলে দেন। এ সময় ফারাজ করিম চৌধুরী বলেন, ‘আপনি সৎভাবে ব্যবস্যা করেছেন, আপনার ঈমানী শক্তি আছে, আমি আপনাকে পাঁচ লাখ টাকা তুলে দিচ্ছি। আপনি আবার ঘুরে দাঁড়ান।’
টাকা গ্রহণের সময় ওই ব্যবসায়ী কান্নায় ভেঙে পড়েন। ফারাজ করিম চৌধুরী প্রকাশিত ভিডিওর মন্তব্যে লিখেছেন, ‘মাথার ঘাম পায়ে ফেলে হালাল পথে রোজগার করার চেষ্টা করা এই পৃথিবীর বর্তমান প্রেক্ষাপটে রক্ত দেওয়ার চেয়ে কোন অংশে কম নয়। আপনার কর্মচারীর পাশে দাঁড়ানোর সৎ সাহস দেখে বাংলার মানুষ অনুমান করতে পারে যে আপনার ভিতর ঈমানী শক্তি রয়েছে। এমন মানুষের পাশে আমরা সবসময় থাকবো ইন শা আল্লাহ।’
এর আগে, অই দোকানের শিশু কর্মচারী মো. নাহিদ বলেন একটি ভিডিওতে বলেন, ‘এখনও বেতন-বোনাস পাইনি। আমার মালিক বলেছে, রক্ত বিক্রি করে হলেও আমাদের ঈদের বেতন-বোনাস দেবেন।’ আগুন লাগার কথা শোনার পর দোকানের মালামাল বাঁচাতে ঘণ্টাখানেক আগে আমি ভেতরের গলি দিয়ে দোকানে যাই। সেখানে যাওয়ার পর দেখি সবকিছু আগুনে পুড়ে লাল হয়ে গেছে। কোনো কিছু বাঁচাতে পারিনি। সব পুড়ে গেছে।
নাহিদ বলেন, ধোঁয়ার কারণে এক সময় আমার বেহুঁশ হওয়ার মতো অবস্থা হয়েছিল। আমার দোকানের মালিক আমাকে বের করে আনছে।



















Sir তো সব সময় অসহায় মানুষের পাশে থাকেন।
আমি ও আজ এক অসহায় মহিলার কথা বলছি মেয়েটিকে শরীরের কিডনি বিক্রি করে ফেলতে চাইছে যদি মেয়েটিকে কে আপনারাএকটু সাহায্য করেন একটি জীবন বেঁচে যায় । আমার নাম্বার 01816359789।