ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা দেশটাকে একটা কারাগার বানিয়েছিলো:মাওলানা তারেক মনোয়ার 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:০২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • / ১৯৭ বার পড়া হয়েছে
পটুয়াখালী বাউফল রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার উদ্যোগে বাউফল পাবলিক মাঠে ঐতিহাসিক সিরাতুন্নবী (সা:) মাহফিল ও নাতে রাসুল (সা:) (কাওয়ালী) অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (৭ অক্টবার) বিকাল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত সীরাতুন্নবী (সা:) মাহফিল ও নাতে রাসুল (সা:) (কাওয়ালী) অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বাউফল রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ শহীদুল ইসলাম সভাপতিত্ব করেন।
এ সময় প্রধান আলোচক হিসেবে হয়রত মাওলানা তারেক মনোয়ার , প্রধান অতিথি হিসেবে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারী ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ এবং বিশেষ আকর্ষণ হিসেবে জাতীয় পুরস্কার প্রাপ্ত ইসলামী সংগীত শিল্পী ওবায়দুল্লাহ তারেক ।
এছাড়াও ঢাকা থেকে আগত সায়মুন শিল্পীগোষ্ঠী , বরিশাল থেকে আগত হেরার রশ্মি শিল্পীগোষ্ঠী , পটুয়াখালী থেকে আগত রুহামা শিল্পীগোষ্ঠী এবং বাউফলের ঝংকার শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় কাওয়ালী গানে মেতে উঠে দর্শক স্রোতারা ।
প্রধান অতিথি জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন,এই পৃথিবীর শ্রেষ্ঠ সুরকার সংগীত বিশেষজ্ঞ বলেছিলেন পৃথিবীর সেরা সুর যদি তুমি শুনতে চাও তাহলে মসজিদের আজানের সাথে কান লাগাও । মসজিদের আজান হচ্ছে পৃথিবীর সেরা সুন্দর সংস্কৃতি । পৃথিবীর বড় বড় ব্যান্ড শিল্পীরা কুরআন তেলাওয়াতের কাছে আত্মসমর্পণ করে ইসলাম কবুল করে অপসংস্কৃতির কবর রচনা করে দিচ্ছে।
প্রধান আলোচক হয়রত মাওলানা তারেক মনোয়ার বলেন,পরিশ্রম করে যারা খায় তারা আল্লাহর অলি হয়ে যায়,আর যে বসে বসে খায় সে আল্লাহর দুশমন হয়ে যায় ।কোনো নবি পরিশ্রম ছাড়া ছিলেন নাহ। আমরা পরিশ্রম করবো আল্লাহ তৈফিক দান করুক । সকল ব্যাবসায়ীদের আল্লাহ্ হালাল ব্যাবসায় বরকত দান করুক ।
তিনি বলেন,আগে আমরা আতংকে থাকতাম কাকে ধরবে ?কাকে নিবে ? কাকে গুম করবে ?এখন সেই শয়তানের বিদায় হয়েছে । দেশটাকে একটা কারাগার বানিয়েছিলো । মাসুদকে ১২ দিন অজ্ঞান রেখেছে,আমাদের দেলোয়ারকে ৩ মাসের মত অজ্ঞান রেখেছে ওই শয়তানের বাচ্চা ।এমন কোনো জনপদ নাই যেই জনপদের লোক খুন হয় নাই । শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত খুন হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেখ হাসিনা দেশটাকে একটা কারাগার বানিয়েছিলো:মাওলানা তারেক মনোয়ার 

আপডেট সময় : ১১:০২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪