ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সম্ভাব্য বাউফলের মেয়র প্রার্থী হওয়াই কাল হলো এডিসি রিয়াজের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৫০:২৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / ১৩৪৪ বার পড়া হয়েছে

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কয়েকজন শিক্ষার্থী বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সাবেক এডিসি রিয়াজ হোসেনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ তুলেছেন। তবে এসব অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক’ বলে দাবি করেছেন রিয়াজ হোসেন।

শনিবার (২ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে শিক্ষার্থীরা এ অভিযোগ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াজ হোসেন পটুয়াখালীর বাউফল পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ড সরকারি কলেজের দক্ষিণ পাশের বাসিন্দা। আসন্ন পৌরসভা নির্বাচনে তিনি সম্ভাব্য মেয়র প্রার্থী হতে পারেন- এমন গুঞ্জন রয়েছে। এ প্রেক্ষাপটে একটি পক্ষ পরিকল্পিতভাবে ছাত্রদল নেতাদের মাধ্যমে তার বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করেছে বলে অভিযোগ উঠেছে। মানববন্ধনে নেতৃত্ব দেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে রিয়াজ হোসেন বলেছেন, ‘শিক্ষার্থীদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি বরিশাল মেট্রোপলিটন পুলিশের ক্রাইম শাখায় দায়িত্ব পালন করেছি, যা একটি অফিসিয়াল কাজ-মাঠ পর্যায়ের কোনো দায়িত্ব ছিল না। তাছাড়া আমি কখনোই বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় দায়িত্ব পালন করিনি।’

তিনি আরও বলেছেন, ‘ দুই বছর পর হঠাৎ করে আমার বিরুদ্ধে মানববন্ধন আয়োজন করা দুঃখজনক। বরিশাল বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন জোনের সাউথ এরিয়ায় হলেও আমি ওই এলাকায় কখনো দায়িত্বে ছিলাম না।’

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম বলেছে , এডিসি রিয়াজ হোসেনের বক্তব্য সঠিক। শিক্ষার্থীদের এই মানববন্ধন উদ্দেশ্যপ্রণোদিত এবং পরিকল্পিতভাবে আয়োজন করা হয়েছে। রিয়াজ হোসেনের চাকরির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে এবং তিনি অবসর গ্রহণের জন্য আবেদন করেছেন, যা বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।

কমিশনারের ভাষ্য মতে, ভবিষ্যতে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনার কারণেই তার বিরোধী পক্ষের লোকজন এ ধরনের কর্মসূচি আয়োজন করে থাকতে পারে।

উল্লেখ্য, রিয়াজ হোসেন গত ৩০ এপ্রিল অবসর গ্রহণ করেছেন বলে জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সম্ভাব্য বাউফলের মেয়র প্রার্থী হওয়াই কাল হলো এডিসি রিয়াজের

আপডেট সময় : ০৫:৫০:২৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬