সাংবাদিক নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে বাউফলে মানববন্ধন
- আপডেট সময় : ১১:৫৬:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
- / ৪৫১ বার পড়া হয়েছে

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে বাউফেল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮)জুন বেলা সাড়ে ১১ টায় বাউফল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
এসময় বক্তব্য রাখেন বাউফল প্রেসক্লাবের সভাপতি অধ্যপক আমিরুল ইসলাম আরও বক্তব্য রাখেন এবিএম মিজানুর রহমান, দোলোয়ার হোসেন ও আসাদুজ্জামান সোহাগ প্রমূখ ।
এর আগে প্রধান অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ও সদ্য বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম বাবু পঞ্চগড় থেকে গ্রেফতার করা হয়েছেন।
মাহমুদুল আলম বাবুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, র্যাব-১৪ ও র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার নেতৃত্বে বাবুকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম বুধবার রাত ১০টার দিকে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন।


















