ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দ আহমেদ বাউফলের শিক্ষা আন্দোলনের অন্যতম অগ্রদূত ছিলেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৪১:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / ১৫২ বার পড়া হয়েছে

বাউফল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও বাউফল সরকারি ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্জ সৈয়দ আহমেদের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে বারোটায় কলেজ মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাউফল সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল বাসার তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম, প্রভাষক শহিদুল ইসলাম ও প্রভাষক এনামুল হক সায়েম। এছাড়া মরহুম সৈয়দ আহমেদের কনিষ্ঠ ছেলে ও বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক স্যামুয়েল আহমেদ লেলিন, কলেজ ছাত্রদলের সভাপতি আবু জাফর সিকদার এবং সাধারণ সম্পাদক ইসতিয়াক রসুল সোয়েব উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মরহুম সৈয়দ আহমেদ বাউফলের শিক্ষা আন্দোলনের অন্যতম অগ্রদূত ছিলেন। তাঁর প্রতিষ্ঠিত বাউফল সরকারি কলেজ এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অনুষ্ঠান শেষে মরহুম সৈয়দ আহমেদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সৈয়দ আহমেদ বাউফলের শিক্ষা আন্দোলনের অন্যতম অগ্রদূত ছিলেন

আপডেট সময় : ১১:৪১:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫