অগ্নিকাণ্ডে বাস্তুহারা ২৬ জন শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী দিল ‘মানবতার বন্ধু’
- আপডেট সময় : ০৩:২১:৫৮ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
- / ৪৭৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর পুরান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ম শ্রেণির শিক্ষার্থী শিখা(ছদ্মনাম)র ঘরের সাথে সাথে পুড়ে যায় সকল স্বপ্ন। পরিধেয় বস্ত্র ছাড়া কিছু নেই তাদের। সেচ্ছাসেবী সংগঠন মানবতার বন্ধু খবর পেয়ে ছুটে যায় তাদের কাছে।
আজ ৬ মে সকালে মানবতার বন্ধু এর পক্ষ থেকে পুরান বাজারে ঘর হারানো ২৬ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা সামগ্রী ও স্কুল ড্রেস কিনে দেওয়া হয়েছে।
এ-সময় উপস্থিত ছিলেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পবিত্র চন্দ্র হাওলাদার, কাউন্সিলর মোঃ জাহিদ হোসেন এবং পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাড. রাধা কিশোর দাস ও সংগঠনের সভাপতি মোঃ রুবাইয়াত হক মেহেদী ও অন্যান্যরা।
মানবতার বন্ধু এর সভাপতি মোঃ রুবাইয়াত জানান, মানবতার বন্ধু পটুয়াখালী জেলায় ২০১৯ থেকে মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। এর আগেও বাউফলে ভর্তুকি মূল্যে ঈদের বাজার বিক্রি করেছে সংগঠনটি। মানুষের পাশে সবসময় ছিলাম আছি এবং সবসময় থাকবো।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারিয়ান তাজওয়ার, অর্থ সম্পাদক তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সিয়াম আহমেদ সহ সংগঠনের সদস্যরা।











