অস্ত্র-গাজা নিয়ে কারাগারে ঢুকছিল সিটি করপোরেশনের ট্রাক
- আপডেট সময় : ১২:৩৫:০২ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৪১ বার পড়া হয়েছে

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দেশীয় অস্ত্র ও গাঁজা নিয়ে প্রবেশের সময় গাজীপুর সিটি করপোরেশনের ট্রাক চালকসহ দুজনকে আটক করেছে করেছে কারারক্ষীরা।
শুক্রবার তাদের আটক করা হয়।আটকরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার ছোট দেওরা এলাকার ট্রাকচালক মো. আবু নাঈম (২৮) ও একই থানার শান্তি পল্লী এলাকার চালকের সহকারী মো. আশরাফ (৩০)।
কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আশরাফ উদ্দিন বলেন, শুক্রবার ময়লা-আবর্জনা আনতে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ঢুকছিল গাজীপুর সিটি করপোরেশনের একটি ড্রাম ট্রাক। এ সময় কারারক্ষীরা ট্রাক তল্লাশি করে ট্রাকের সিট কাভারের ভেতর থেকে কালো টেপ দিয়ে প্যাঁচানো প্রায় ২৫০ গ্রাম গাঁজা, ২টি দা, ১টি চাকু এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করে। পরে পুলিশে খবর দেওয়া হলে তাদের আটক করে কোনাবাড়ি থানায় আনা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।



















