আঠের বছরের সাজাপ্রাপ্ত আসামী বাউফল যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজ ঢাকায় গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:৪৭:১০ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ৫৬৬ বার পড়া হয়েছে

১৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও বাউফল উপজেলা যুব লীগের সভাপতি শাহজাহান সিরাজকে(৫২) গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার (৯ আগস্ট) বিকালে ঢাকার খিলগাও আফতাব নগরের একটি বাসা থেকে পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
জানাগেছে, যুবলীগ সভাপতি শাহজাহান সিরাজের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলায় ১৮ বছর সাজা দিয়েছে আদালত।
মামলার বাদি হলেন বাউফলের মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের চৌমোহনী এলাকার মো. মোসলেম উদ্দিন।
৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর তিনি এলাকা ছেড়ে গা ঢাকা দেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাউফল থানার এসআই মনিরুজ্জামান খানের নেতৃত্ব ঢাকা র্যাব-২ ও র্যাব-৩ এর সদস্যরা শাহজাহান সিরাজকে গ্রেপ্তার করে।
ঢাকায় অবস্থানরত বাউফল থানার এসআই মুনিরুজ্জামন খান বলেন, রবিবার সকালে সাজাপ্রাপ্ত গ্রেপ্তারকৃত আসামী শাহজাহান সিরাজকে বাউফল থানার আনা হবে।


















