কৃষকদলের কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান লিটুর গণসংযোগ
- আপডেট সময় : ১১:৪৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- / ১৮৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নে উঠান বৈঠক ও চরমিয়াজান বাজারসহ বিভিন্ন বাজারে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে গণসংযোগ করেছেন বাংলাদেশ কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাউফল আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী কৃষিবিদ এ কে এম মিজানুর রহমান লিটু।
শনিবার (২৫ অক্টোবর) দিনভর তিনি চন্দ্রদ্বীপ ইউনিয়নের নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেন।
উঠান বৈঠকে মহিলা দলের নেত্রী মিনারা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো. সোহেল আকন।
এছাড়াও বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কৃষিবিদ মিজানুর রহমান এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার অনুরোধ করেন।
তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে দেশে শান্তি আসবে, মানুষের ভোট ও ভাতের অধিকার বাস্তবায়িত হবে।
২৬.১০.২৫
কামরুজ্জামান বাচ্চু
বাউফল।
০১৭১৪০৭৫৯৪৪
ছবি – গণসংযোগ করছেন মিজানুর রহমান লিটু


















