সংবাদ শিরোনাম :
ঘোষিত তফসিলের প্রতিবাদে বাউফলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৮:৪৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
- / ৩৫২ বার পড়া হয়েছে

রাজনৈতিক সমঝোতা ছাড়া তড়িগড়ি করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ মিছিল করেছে বাউফল পৌরছাত্র দলের নেতা-কর্মীরা।
আজ বুধবার সন্ধ্যা ৭ টায় প্রধান নির্বাচন কমিশনার মো. হাবিবুল আউয়াল জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই পৌরছাত্র দলের আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল ফাহাদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিাছল বের করা হয়। মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু করে স্থানীয় পাবলিকমাঠ সড়কের সামনে গিয়ে শেষ হয়। পরে পুলিশের উপস্থিতি টের পেলে ছত্রভঙ্গ হয়ে যায় ছাত্রদলের নেতা-কর্মীরা।
এ সময় আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, ঘোষিত তফসিলকে প্রত্যাখান করে একদফা দাবি আদায়ের লক্ষে আমরা বিক্ষোভ করেছি।


















