ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেইলি স্টারের পটুয়াখালী সংবাদদাতা সোহরাব হোসেন মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:২৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / ১২৭ বার পড়া হয়েছে

দ্য ডেইলি স্টারের পটুয়াখালী সংবাদদাতা মো. সোহরাব হোসেন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তিনি মারা যান। হাসপাতালের মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক অ্যারেস্টের কথা উল্লেখ করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, পটুয়াখালীর আউলিয়াপুরে নিজ বাড়ি থেকে সদরে যাওয়ার সময় সকাল সাড়ে ৮টার দিকে মোল্লাবাড়ি স্ট্যান্ডের কাছে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান সোহরাব। গুরুতর অবস্থায় পরিবারের সদস্যরা তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং সকাল ৯টা ৫০ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

২০০৪ সালের ১ জানুয়ারি দ্য ডেইলি স্টারে যোগ দিয়ে দীর্ঘ ২২ বছরেরও বেশি সময় পটুয়াখালী সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেছেন সোহরাব।

তিনি পটুয়াখালী প্রেসক্লাবের সহসভাপতি ছিলেন। এর আগে প্রেসক্লাবটির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

খবর বাউফল পরিবারের পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারেরর প্রতি সমবেধনা জানাচ্ছি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডেইলি স্টারের পটুয়াখালী সংবাদদাতা সোহরাব হোসেন মারা গেছেন

আপডেট সময় : ১০:২৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬