ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা- বাউফলগামী একটি দোতালা লঞ্চ থেকে সাড়ে ৯ কেজি গাঁজাসহ আটক -৩

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ১০:২৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
  • / ৪৬০ বার পড়া হয়েছে

ঢাকা- ধুলিয়া ও কালাইয়াগামী এমভি ঈগল-৪ নামের একটি যাত্রীবাহি দোতালা লঞ্চ থকে ৯ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়েছে।

আজ বুধবার (১৯ জুলাই) ভোর রা সাড়ে ৪ টার দিকে বাউফল সার্কেলের এএসপি সাহেদ আহম্মেদ ও বাউফল থানার ওসি (তদন্ত) মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বাউফল থানার ওসি (তদন্ত) মোঃ মিজানুর রহমান জানান, গোপন সূত্রে তারা জানতে পারেন ঢাকা সদর ঘাট থেকে ছেড়ে আসা এমভি ঈগল -৪ নামে একটি যাত্রীবাহি দোতালা লঞ্চে এক নারীসহ দুই ব্যক্তি বিপুল পরিমান গাঁজা বহন করে নিয়ে আসছেন। তারা বাউফলের ধুলিয়া লঞ্চ ঘাটে নামবেন।

এরপর বাউফল সার্কেলের এএসপি সাহেদ আহম্মেদ স্যারের নেতৃত্ব একদল পুলিশ মঙ্গলবার(১৮ জুন) মধ্য রাতে ধুলিয়া লঞ্চ ঘাটে গিয়ে অবস্থান নেয়।

ভোর রাত সাড়ে ৪টার দিকে লঞ্চটি ধুলিয়া পন্টুনে ঘাট দিলে তার ওই লঞ্চে তল্লাশি চালিয়ে পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের মৃত রশিদ গাজীর মেয়ে তানিয়া(২০), বাউফলের কালাইয়া ইউনিয়নর মজিদ মৃধার ছেলে মুনির(৩৮) ও একই উপজেলার কালিশুরী ইউনিয়নর কবিরকাঠি গ্রামের শহিদ মিয়ার ছেলে হাসান মিয়াকে(২৬) ৯ কেজি ৫ শ গ্রাম গাঁজাসহ আটক করেন। গাঁজাগুলো তারা ঢাকা থেকে বহন করে বাউফলের কালাইয়া জনৈক এক ব্যক্তির কাছে পৌঁছে দেয়ার জন্য নিয়ে আসেন।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঢাকা- বাউফলগামী একটি দোতালা লঞ্চ থেকে সাড়ে ৯ কেজি গাঁজাসহ আটক -৩

আপডেট সময় : ১০:২৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩