সংবাদ শিরোনাম :
দশমিনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রবিউল হাসান ডব্লিউ,দশমিনা(পটুয়াখালী)সংবাদদাতা
- আপডেট সময় : ০৫:১১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
- / ৫৫০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দশমিনায় ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দশমিনা সদর ইউনিয়নের মধ্য আরজবেগী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মো.মিলন পাটোয়ারী (২৯) ওই গ্রামের বাসিন্দা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার এসআই মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ইয়াবা ক্রয়বিক্রয়কালে মিলনকে তার ঘর গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ৮৮ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, গ্রেফতার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



















