দশমিনায় ঘুর্নিঝড় মোখা থেকে রক্ষায় যুবলীগ নেতার জনসচেতনতামূলক প্রচারণা
- আপডেট সময় : ০৯:৩১:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
- / ৪৩৮ বার পড়া হয়েছে

ঘূর্ণিঝড় মোখা থেকে সাধারণ জনগণকে রক্ষা পেতে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য পটুয়াখালীর দশমিনায় জনসচেতনতামূলক প্রচার প্রচারণা চালিয়েছে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো.আরিফ হাওলাদার।
শনিবার (১৩ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বাঁশবাড়িয়া, রণগোপালদী ও দশমিনা সদর ইউনিয়নের তেঁতুলিয়া নদী তীরবর্তী এলাকাসমূহে এ প্রচারণা চালান তিনি।
সরেজমিনে দেখা যায়, যুবলীগের ওই নেতা প্রায় অর্ধশত কর্মী সমর্থকদের সাৎে নিয়ে মোটরসাইকেলে করে ম্যাগাফোন হাতে ওইসব এলাকায় জনগণকে মোখার ভয়াবহতা সম্পর্কে তুলে ধরেন এবং এ ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেন। এ সময় তিনি সকলকে পরিবার পরিজন, গবাদি পশুপাখি ও মালামালসহ নিকটস্থ সাইক্লোন শেল্টারে আশ্রয় গ্রহণের অনুরোধ জানান।

এ ব্যপারে জানতে তাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, জনসেবার জন্যই রাজনীতি। মোখার প্রভাব থেকে জনগনকে নিরাপদ রাখতেই আমার এ উদ্যোগ।


















