ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও পর্যটনের জন্য কেন প্রয়োজন পটুয়াখালীতে বিমানবন্দর বাউফলে লঞ্চঘাটে লঞ্চের চাপে কিশোর আহত বাউফলে তরমুজ চুরির অপবাদে কৃষক নির্যাতনের পর মৃত্যু বাউফলে সুদের টাকা নিয়ে বিরোধ, দুই যুবককে পিটিয়ে গুরুতর জখম গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতার বিয়েতে ‘ডিজেল উপহার’ বাউফলের সাবেক এমপিকে নিয়ে বক্তব্যে দুঃখ প্রকাশ করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলে যুবলীগ নেতার বাসায় ইফতার আয়োজন ঘিরে বিতর্ক, পুলিশের অভিযান বাউফলে কুরিয়ার কর্মীকে ছুরিকাঘাত করে ৮৫ হাজার টাকা ছিনতাই ​বাউফলে জ্বালানি তেলের তীব্র সংকট দশমিনায় ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগ ইউপি সদস্যদের বিরুদ্ধে

দশমিনায় থানা থেকে ফেরার পথে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

রবিউল হাসান ডব্লিউ,দশমিনা(পটুয়াখালী)
  • আপডেট সময় : ০৩:৪২:১১ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
  • / ৫১৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দশমিনায় মো. হাসান মোল্লা নামে এক ব্যবসায়ীকে মাদক ব্যবসায়ীদের অবরুদ্ধ করে রাখার ভিডিও ভাইরাল হয়েছে।

দীর্ঘ সময় অবরুদ করে রাখার পর থানায় গিয়ে আইনি সহায়তা চেয়ে ফেরার পথে ওই ব্যবসায়ীকে মেরে রক্তাক্ত করে হাসপাতালে পাঠায় এলাকার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মিরাজ প্যাদার ভাই শুভ প্যাদা ও তার লোকজন। রোববার সকালে উপজেলা সদরের হাসপাতাল এলাকায় এ মারধরের ঘটনা ঘটে। আহত হাসান মোল্লা উপজেলা সদরের ইউনুস মোল্লার ছেলে।

জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটনার দিন উপজেলা সদরের ইউনুস মোল্লার ছেলে ব্যবসায়ী মো. হাসান মোল্লার সাথে একই এলাকার কালু প্যাদার পরিবারের লোকজনের সাথে বাকবিতন্ডা হয়। ওই বাকবিতন্ডার সূত্র ধরে কালু প্যাদার ছেলে মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামী মিরাজ এবং তার সহধর ভাই শুভ প্যাদাসহ কয়েকজন হাসান মোল্লাকে তার নিজ ঘরে হত্যার হুমকিসহ গালমন্দ করে অবরুদ্ধ করেন। হাসান মোল্লা তাকে অবরুদ্ধ করে রাখার বিষয় অবরুদ্ধকারীদের চেহারা দেখিয়ে সবার সহায়তা চেয়ে একটি ভিডিও ফেসবুকে পোস্ট করলে তা ভাইরল হয়। পরে হাসান মোল্লা থানায় গিয়ে আইনি সহায়তা চেয়ে ফেরার পথে তাকে হাসপাতালে সামনে একা পেয়ে শুভ প্যাদা লোকজন নিয়ে এলোপাতাড়ি মারধর করে মারাক্তক জখম করেন।
বর্তমানে তিনি দশমিনা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।

এ বিষয় দশমিনা থানার এসআই আবির গোলদার বলেন,আমরা ঘটনা প্রাথমিক তদন্ত করে এসেছি, উভয় পক্ষকেই অভিযোগ দেওয়ার কথা বলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে  ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দশমিনায় থানা থেকে ফেরার পথে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

আপডেট সময় : ০৩:৪২:১১ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩