দশমিনায় সাপে কাটার পরে অপচিকিৎসা এক শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৩:১৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
- / ৫৮২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দশমিনা উপজেলার আলিপুর ইউনিয়নে গোখরা সাপের কামড়ে সৌরভ (১০) নামে এক শিশুর মৃত্য হয়েছে। সাপে কাটার পরে পরিবারের লোকেরা চিকিৎসকের পরিবর্তে ওঝাকে খবর দিয়ে বাড়িতে আনেন বলে জানা যায়।
শুক্রবার (১৯ মে) আলিপুর ইউনিয়নের পূর্ব আলিপুর গ্রামের আলী হোসেন মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে। সৌরভ ওই গ্রামের মো.খবির খলিফা বড়ো ছেলে।পূর্ব আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণীর ছাত্র ছিলেন সৌরভ।
সৌরভের বাবা খবির খলিফা জানান, শুক্রবার দুপুর ২ টার দিকে বাড়ির সামনে পুকুরে আমার বাড়ির একটি শিশু পরে গেলে তাকে উঠানোর সময় আমার ছেলের ডান পায়ে গোখরা সাপে কামড় দেয়।কিছুক্ষণ পরে চিৎকার করলে আমি তাকে উঠিয়ে বাসায় নিয়ে এসেছি। তখন আমার পরিবারের লোকজন চিৎকার করলে এলাকার অনেক মানুষ একত্রিত হয়। তাৎক্ষণিক আমার পরিবারের ও স্থানীয় লোকেরা পার্শ্ববর্তী উপজেলার গলাচিপা থানার বকুলবাড়িয়া ইউনিয়নের মো.মনির হোসেন নামে এক ওঝাকে খবর দিলে বাড়িতে এসে ওঝা ঝাড়পোক করেন।
তবে ওই ওঝা শেষ পর্যন্ত ঝারপোক দিয়ে ব্যর্থ হয়ে পরেন। পরে সৌরভে শারীরিক অবস্থার অবনতি হয়। এরপরে সৌরভকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পরে আনুমানিক রাতে ৯ টার সময় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ।
দশমিনা থানার (ওসি) মেহেদী হাসান বলেন, কোনো অভিযোগ পাই নি , অভিযোগ পেলে ব্যাবস্থা নেওয়া হবে ।











