দাসপাড়ায় বিএনপির ৩১ দফা প্রচার: লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৪৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / ১৩৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের ল্যাংড়া মুন্সির ব্রিজের কাছে শুক্রবার (১৪ নভেম্বর ) বিএনপির ৩১ দফা জনমুখী কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী-২ আসনের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা ও জননেতা জনাব শহিদুল আলম তালুকদারের উদ্যোগ ও নির্দেশনায় এ কর্মসূচি আয়োজন করা হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব সালমা আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— বাউফল পৌর বিএনপির সভাপতি জনাব শাহজাহান হাওলাদার,উপজেলা বিএনপির সদস্য ও নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সহযোগী অধ্যাপক জসিম উদ্দিন,উপজেলা বিএনপির সদস্য সহযোগী অধ্যাপক মাসুদুর রহমান,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক আব্দুর রহমান সেলিম,উপজেলা বিএনপি নেতা শাহ আলম মেম্বার,যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী গিয়াস,উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক,বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম ঝুরন,সাবেক ছাত্রদল নেতা মোঃ শাহিন রেজা।
এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিএনপির প্রস্তাবিত ৩১ দফা হলো দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার রোডম্যাপ। তারা বর্তমান সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।
কর্মসূচির সভাপতিত্ব করেন দাসপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব মোঃ আলতাফ হোসেন।
পথসভা শেষে নেতাকর্মীরা স্থানীয়দের মধ্যে ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।


















