ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী উত্তর বঙ্গোপসাগরে মেঘমালার কারনে উপকূলে বৃষ্টিপাত অব্যাহত, বন্দরে সতর্ক সংকেত বহাল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৪৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / ৩৬২ বার পড়া হয়েছে

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এ কারনে পটুয়াখালীতে গত ৫ দিন ধরে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরেরর বিভিন্ন সড়কে পানি জমেছে। অনেকের বাসা বাড়িতে পানি উঠেছে। বৃষ্টির পানিতে তলিয়ে আছে আমন ক্ষেত। ক্ষতির শংকায় রয়েছেন আমন চাষী সহ সবজি চাষীরা। এদিকে বঙ্গোপসাগরে মেঘমালা তৈরী অব্যাহত থাকায় উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশর সব সমুদ্র বন্দরে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পটুয়াখালী উত্তর বঙ্গোপসাগরে মেঘমালার কারনে উপকূলে বৃষ্টিপাত অব্যাহত, বন্দরে সতর্ক সংকেত বহাল

আপডেট সময় : ১০:৪৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫