ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ, পাশে থাকার ঘোষণা সাবেক ছাত্রনেতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:২৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / ১৬৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে এক গৃহবধূ একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। বিষয়টি অনলাইনসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশের পর ওই গৃহবধূর খোঁজখবর নেন সাবেক বাউফল উপজেলা ছাত্রদলের আহবায়ক শরীফ তৌসিফুর রহমান রাফা।

সোমবার (৬ অক্টোবর) রাতে তিনি বরিশাল ডায়াবেটিক হাসপাতালে গিয়ে মা ও নবজাতকদের শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং নবজাতকদের জন্য দোয়া করেন।

সাবেক ছাত্রনেতা, রাফা’র সঙ্গে তাঁর সহধর্মিণী মোসা. নুরে জান্নাত আসমাও উপস্থিত ছিলেন।

শরীফ তৌসিফুর রহমান রাফা বলেন,
“নবজাতকদের যেকোনো প্রয়োজনে আমি তাদের পাশে থাকব।”

উল্লেখ্য, বাউফল উপজেলার চাঁদকাঠী গ্রামের সোহেল হাওলাদারের স্ত্রী লামিয়া আক্তার (২২) সোমবার দুপুর ১টার দিকে বরিশাল ডায়াবেটিক হাসপাতালের প্রসূতি বিভাগে একসঙ্গে পাঁচ নবজাতকের জন্ম দেন। নবজাতকদের মধ্যে তিনজন ছেলে ও দুইজন মেয়ে।

এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে হাসপাতাল ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা নবজাতকদের এক নজর দেখতে হাসপাতালে ভিড় করেন। ঘটনাটি লামিয়ার গ্রাম চাঁদকাঠীতেও ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ, পাশে থাকার ঘোষণা সাবেক ছাত্রনেতার

আপডেট সময় : ১২:২৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫