সংবাদ শিরোনাম :
বরিশালে তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১১:০৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- / ৩৮৫ বার পড়া হয়েছে

আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) বরিশালে সিআইডির বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
জানা গেছে, তৌহিদ আফ্রিদি রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলার আসামি। গত বছরের ১ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানায় মামলাটি করেন মো. জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি। মামলায় তৌহিদ আফ্রিদি ও তার বাবা মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথীসহ ২৫ জনকে আসামি করা হয়। মামলায় এজাহারনামীয় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি।
ট্যাগস :
আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) বরিশালে সিআইডির বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে তৌহিদ আফ্রিদি সামাজিক যোগাযোগমাধ্যমে তার নানা কর্মকাণ্ড ও কনটেন্টের কারণে প্রায়ই আলোচনায় থাকেন। এবার তিনি হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তৌহিদ আফ্রিদিকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলার বিস্তারিত তথ্য ও তদন্তের স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী এখনই কোনো মন্তব্য করতে রাজি হয়নি। উল্লেখ্য বরিশালে তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার











