ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও পর্যটনের জন্য কেন প্রয়োজন পটুয়াখালীতে বিমানবন্দর বাউফলে লঞ্চঘাটে লঞ্চের চাপে কিশোর আহত বাউফলে তরমুজ চুরির অপবাদে কৃষক নির্যাতনের পর মৃত্যু বাউফলে সুদের টাকা নিয়ে বিরোধ, দুই যুবককে পিটিয়ে গুরুতর জখম গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতার বিয়েতে ‘ডিজেল উপহার’ বাউফলের সাবেক এমপিকে নিয়ে বক্তব্যে দুঃখ প্রকাশ করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলে যুবলীগ নেতার বাসায় ইফতার আয়োজন ঘিরে বিতর্ক, পুলিশের অভিযান বাউফলে কুরিয়ার কর্মীকে ছুরিকাঘাত করে ৮৫ হাজার টাকা ছিনতাই ​বাউফলে জ্বালানি তেলের তীব্র সংকট দশমিনায় ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগ ইউপি সদস্যদের বিরুদ্ধে

বাউফলের অপূর্বর কৃতিত্ব: বাংলাদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৪৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৬১৫ বার পড়া হয়েছে

created by photogrid

পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের কৃতি সন্তান অপূর্ব প্রকৌশল শিক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল দেশের শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ পড়াশোনা করা। যদিও সেখানে সুযোগ হয়নি, তবে সে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এ এবং নিজের প্রথম পছন্দের বিষয় তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) অর্জন করেছে।

ইঞ্জিনিয়ারিংয়ের মাদার সাবজেক্ট চারটি – তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই), কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই), যন্ত্রকৌশল (এমই) ও পুরকৌশল (সিই) – এর মধ্যে ইইই-তে চান্স পাওয়ায় অপূর্ব ও তার পরিবার দারুণ আনন্দিত।

এছাড়াও অপূর্ব দেশের আরও কয়েকটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ লাভ করেছে। এর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), বাংলাদেশ বস্ত্র বিশ্ববিদ্যালয় (বুটেক্স), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (মিস্ট), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যা তার মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমেরই প্রমাণ বহন করে।

অপূর্ব স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তা আল মামুন ফিরোজের তিন সন্তানের মধ্যে সবার বড়। তার এই সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে আনন্দের জোয়ার বইছে।

অপূর্বর মা-বাবা সকলের কাছে দোয়া চেয়েছেন, যেন সে ভবিষ্যতে একজন দক্ষ ও আদর্শ প্রকৌশলী হয়ে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলের অপূর্বর কৃতিত্ব: বাংলাদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ

আপডেট সময় : ০৮:৪৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬