সংবাদ শিরোনাম :
বাউফলের তেঁতুলিয়া নদী থেকে অজ্ঞাত এক বৃদ্ধার লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৭:৫৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
- / ৪৫০ বার পড়া হয়েছে

বাউফলের তেতুলিয়া নদীর তীরে অজ্ঞাত এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে নৌ-ফাঁড়ির পুলিশ। আজ বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল ৯ নং ওয়ার্ড খানকা বাজারের কাছ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা দুপুর ১২ টার দিকে নদীতে লাশ ভাসতে দেখে কালাইয়া নৌ-ফাঁড়ির পুলিশকে খবর দিলে তারা বিকাল সাড়ে৪ টার সময় লাশ উদ্ধার করেন।
বাউফল থানার ওসি শোনিত কুমার গায়ের বলেন, সুরাতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ পটুয়াখালী মর্গে পাঠিয়েছেন।


















