ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও পর্যটনের জন্য কেন প্রয়োজন পটুয়াখালীতে বিমানবন্দর বাউফলে লঞ্চঘাটে লঞ্চের চাপে কিশোর আহত বাউফলে তরমুজ চুরির অপবাদে কৃষক নির্যাতনের পর মৃত্যু বাউফলে সুদের টাকা নিয়ে বিরোধ, দুই যুবককে পিটিয়ে গুরুতর জখম গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতার বিয়েতে ‘ডিজেল উপহার’ বাউফলের সাবেক এমপিকে নিয়ে বক্তব্যে দুঃখ প্রকাশ করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলে যুবলীগ নেতার বাসায় ইফতার আয়োজন ঘিরে বিতর্ক, পুলিশের অভিযান বাউফলে কুরিয়ার কর্মীকে ছুরিকাঘাত করে ৮৫ হাজার টাকা ছিনতাই ​বাউফলে জ্বালানি তেলের তীব্র সংকট দশমিনায় ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগ ইউপি সদস্যদের বিরুদ্ধে

বাউফলের সাবেক এমপিকে নিয়ে বক্তব্যে দুঃখ প্রকাশ করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৫৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • / ৩৬৩ বার পড়া হয়েছে

Screenshot

সম্প্রতি একটি ঘরোয়া সভায় বক্তব্য দেওয়ার সময় বাউফলের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সহিদুল আলম তালুকদারকে নিয়ে অনাকাঙ্ক্ষিত শব্দ ব্যবহারের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

বুধবার (২৫ মার্চ ) নিজের ফেসবুক পোস্টে তিনি এ বিষয়ে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলের প্রসঙ্গে কথা বলতে গিয়ে সাবেক এমপি সহিদুল আলম তালুকদার সম্পর্কে যে শব্দ ব্যবহৃত হয়েছে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল। এতে তিনি এবং তাঁর শুভানুধ্যায়ীরা মর্মাহত হয়েছেন বলে জানা গেছে।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, এই অনভিপ্রেত ঘটনার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন। একই সঙ্গে বাউফলের সম্মান ও মর্যাদা রক্ষায় পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখার আহ্বান জানান তিনি।

এছাড়া তিনি অনর্থক বিভ্রান্তি ছড়িয়ে সামাজিক ও রাজনৈতিক ঐক্য বিনষ্ট না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি বিশেষ অনুরোধ জানান।

স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং অনেকেই বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলের সাবেক এমপিকে নিয়ে বক্তব্যে দুঃখ প্রকাশ করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ

আপডেট সময় : ১২:৫৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬