বাউফলে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখল মুক্ত
- আপডেট সময় : ০৩:৫৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
- / ৩৮৫ বার পড়া হয়েছে

বাউফল পৌর শহরের ফুটপাতগুলো দখল মুক্ত করা হয়েছে। বছরের পর বছর ধরে এসব ফুটপাত বেদখ হয়ে যাওয়ায় পথচারীরা দুর্ভোগের শিকার হয়ে আসছিলেন। আজ বুধবার সেগুলো দখল মুক্ত হলো। পাশাপাশি শহরের রিকসা স্ট্যান্ড ও পশু হাসপাতালের সামনে দুইটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার প্রতীক কুমার কুন্ড জানান, পৌর শহরের পাবলিক মাঠ, রিকশা স্ট্যান্ড, পুরাতন হাসপাতাল, ইলিশ চত্বর, বাজার রোড ও কাগুজী পুল এলাকায় ফুটপাত দখল করে গড়ে উঠা দোকানপাঠ সরিয়ে নেয়া হয়েছে। দোকানপাঠ সরিয়ে নেয়ার জন্য মালিকদের কয়েকদিন আগে নোটিশ করা হয়। এ নোটিশে বুধবার পর্যন্ত সময়সীমা বেধে দেয়া হয়। এরপর তারা নিজেরাই দোকানগুলো সরিয়ে নেয়। অপর দিকে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করায় রিকশা স্ট্যান্ড এলাকায় শ্রমিকলীগের অফিস ও পশু হাসপাতালের সামনের সড়কে একটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।


















