বাউফলে আওয়ামীলীগ কর্মীর ফেসবুক আইডিতে আগ্নেয়াস্ত্রের ছবি ভাইরাল
- আপডেট সময় : ১২:৫০:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
- / ৫৪০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে আসাদুজ্জামান বাবু মৃধা নামের এক ব্যক্তির ফেসবুক আইডিতে হাতের উপরে আগ্নেয়াস্ত্র রেখে ছবি পোষ্ট করা হয়েছে । মূহুর্তে মধ্যে ওই আগ্নেঅস্ত্রের ছবিটি ব্যাপক ভাইরাল হয়েছে।
ফেসবুকে আগ্নেয়াস্ত্রের ছবি পোস্ট করায় এলাকার সাধারন মানুষ ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
আসাদুজ্জামান বাবু মৃধা নামের ওই ফেসবুক আইডি সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে ,পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বগা ইউনিয়নের ৫নং ওয়ার্ড শাপলাখালী এলাকার মোঃ মোফাজ্জেল মৃধা ওরফে মোফা মৃধার ছেলে আসাদুজ্জামান বাবু মৃধা ওরফে সোহেল রানা বাবু। তিনি তার নিজের ব্যবহারিত আসাদুজ্জামান বাবু মৃধা নামের ফেসবুক আইডিতে হাতের উপরে রাখা একটি আগ্নেয়াস্ত্রের ছবি পোষ্ট করেন। কেন বা কি কারনে এমন একটি আগ্নেয়াস্ত্রের ছবি ফেইসবুক আইডিতে পোষ্ট করেছেন তা লেখা নেই।
আসাদুজ্জামান বাবু মৃধা ওরফে সোহেল রানা বাবু তিনি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
এ বিষয়ে বাউফল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার বলেন, বাউফলে রাজনৈতিক গ্রুপিংয়ের ক্ষেত্রে ফেসবুকে ভাইরাল হওয়া আগ্নেয়াস্ত্রটি একটি গ্রুপের দমন পিরনে সহায়ক ভূমিকা পালন করবে। ওই আগ্নেয়াস্ত্রের মাধ্যমে যে কোন সময় প্রাণনাশের ঘটনা ঘটাতে পারে। তিনি পুলিশ বা র্যাবকে অবৈধ অস্ত্রটি উদ্ধারের জন্য অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে আসাদুজ্জামান বাবু মৃধা ওরফে সোহেল রানা বাবু বলেন, আমি ফেসবুক থেকে ওই আগ্নেয়াস্ত্রের ছবি সংগ্রহ করে টিকটক হিসেবে আমার ফেসবুক আইডিতে পোষ্ট করি। আমাকে কয়েকজন লোকে ওই ছবিটা পোস্ট করা ঠিক হয়নি বলে জানালে ডিলেট করে দেই।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, বিষয়টি শুনেছি। আমারা অনুসন্ধান করে দেখছি।



















