বাউফলে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতাসহ ৭০ জনের নামে মামলা
- আপডেট সময় : ০৯:০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
- / ১১১৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহিম ফারুক এবং নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম মহসীনসহ ৪৫ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনের নামে বাউফল থানায় মামলা হয়েছে। চাঁদা না দেওয়ায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে (২৬ আগষ্ট)সোমবার এ মামলা করা হয়েছে।
উপজেলার নিমদী গ্রামের বাসিন্দা আবদুর কাদের মল্লিকেরছেলে মো. হাসান মল্লিক বাদী হয়ে বাউফল থানায় মামলাটি করেছেন। তিনি উপজেলা শ্রমিক দলের সহসভাপতি ও নাজিরপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলার বাদী হাসান একজন ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তার কাছে আসামিরা পাঁচলাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় আসামিরা তাকে একাধিকবার মারধরসহ খুন জখমের হুমকি দেয়। সর্বশেষ ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি সকালসোয়া আটটার দিকে হাসানের নিমদী গ্রামের বসত ঘরেগিয়ে আসামিরা হাসানকে মারধর করে ঘরের আসবাব ভাঙচুর করে এবং স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোণিত কুমার গায়েন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’



















