সংবাদ শিরোনাম :
বাউফলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৫:৫৯:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
- / ৬০৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল ৫০ পিচ ইয়াবাসহ সোহরাব সিকদার কে আটক করেছে পুলিশ। গতকাল (শনিবার) রাত ১১:৪৫ দিকেপৌরসভার ৬ নং ওয়ার্ডের বাংলালিংক টাওয়ার এলাকা হইতে গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান রিমু নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
আটককৃত মোঃ সোহরাব সিকদার (৩০) বাউফল পৌরসভায় ৬নং ওয়ার্ডের মৃত: আক্কেল আলী সিকদারের ছেলে ।
বাউফল থানার ওসি আরিচুল হক বলেন, আটককৃত সোহরাব সিকদারের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করাহয়েছে। তাকে রবিবার সকালে পটুয়াখালী কোর্টে প্রেরণ করা হয়েছে।


















