বাউফলে একই স্থানে দুই পক্ষের সভা ১৪৪ ধারা জারি
- আপডেট সময় : ০২:৩৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
- / ৬৫৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নে গণসংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে ১৪৪ ধারাা জারি করা হয়েছে। একই স্থানে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সভার ঘোষনা দেয়ায় উপজেলা নির্বাহী অফিসার( ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বায়েজেদুর রহমান ওই স্থানে ১৪৪ ধারা জারি করেন।
বাউফল থানার এসআই মনির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আজ সোমবার(৩ জুলাই) সকাল ৮ থেকে তিনি ১২ জন ফোর্স নিয়ে ঘটনাস্থলে অবস্থান করছেন। ১৪৪ ধারার মেয়াদ ২৪ ঘন্টা কার্যকর থাকবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বাধীনতা যুদ্ধের বীর উত্তম খেতাবপ্রাপ্ত বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মরহুম শামসুল আলম তালুকদারের পুত্র এভিআর গ্রুপের চেয়ারম্যান হাসীব আলম তালুকদারকে আজ সোমবার(৩ জুলাই) কালিশুরী ছিটকা মহেসন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে গণ সংবর্ধনা দেয়ার কথা ছিল। কালিশুরী ইউনিয়ন আওয়ামী লীগের একটি অংশের উদ্যোগে এ গণ সংবর্ধনার আয়োজন করা হয়।
এ জন্য রোববার
(২ জুলাই) সকাল থেকে ওই মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে তোরণ ও মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়। সোমবার সকাল ১০ টায় গণ সংবর্ধনা অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল।
বীর উত্তম মরহুম শামসুল আলম তালুকদারের ছেলে হাসীব আলম তালুকদার অভিযোগ করেন, রোববার রাতে উপজেলা নির্বাহী অফিসার বায়েজেদুর রহমান তাকে ফোন দিয়ে পূর্ব নির্ধারিত স্থানে সভা না করার অনুরোধ করেন। তিনি এর কারণ জানতে চাইলে ইউএনও তাকে জানান, একই স্থানে ইউনিয়ন আওয়ামী লীগে উদ্যোগে আরেকটি সভা আহবান করা হয়েছে। তাই সংঘাত হতে পারে।
এই সংঘাত এড়াতে তিনি একই ইউনিয়নের পাতিলাপাড়া তার গ্রামের বাড়িতে সংবার্ধনার আয়োজন করা হয়। তবে তাকে ১৪৪ ধারা জারির ব্যাপারে অবহিত করা হয়নি।
সোমবার সকাল ১০ টায় কালিশুরী ইউনিয়নের ছিটকা মহেসেন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় গিয়ে দেখা গেছে মঠে এক পক্ষের বিশাল মঞ্চ, প্যান্ডল ও তোরণ নির্মাণ করা হলেও অপরপক্ষের সভার কোন অস্থিত্ব পাওয়া যায়নি। ১২-১৪ জন পুলিশ ঘটনাস্থলে টহল দিচ্ছেন।
পুলিশ টহল টিমের প্রধান বাউফল থানার এসআই মনির বলেন, একই জায়গায় দুই পক্ষের সভা আহবান করায় ১৪৪ ধারা জারি করা হয়েছ। তাই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তারা এখানে দায়িত্ব পালন করছেন।
এ ব্যাপারে জানতে বাউফলের উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)মোঃ বায়েজেদুর রহমানকে একাধিক বার ফোন দেয়া হলে তিনি রিসিভ না করে ফোন কেটে দেন।
এদিকে বীর উত্তম মরহুম শামসুল আলম তালুকদারের ছেলে হাসীব আলম তালুকদারের গণ সংবর্ধনা ছিটকা মহেসেন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় থেকে ২ কিলোমিটার দূুরে পাতিলাপারা গ্রামের বাড়ির উঠানে অনুষ্ঠিত হয়।
এ ব্যাপারে কালিশুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি(আসম ফিরোজ এমপি গ্রুপ) অধ্যক্ষ মোঃ নেছার উদ্দিন সিকদার জামাল বলেন, আমরা আরও আগে ছিটকা মহেসেন উদ্দিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভা আহবান করি। একই স্থানে আরেক পক্ষ সভা আহবান করায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করায় তাদের সভা স্থগিত করা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আরিচুল হক বলেন, এ বিষয়ে আমি কিছু জানিনা। ইউএনও সাহেবের সাথে কথা বলেন এই বলে ফোন কেটে দেন।


















