বাউফলে এবার সাংবাদিককে ঘুষ দেয়ার চেষ্টা করলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক !
- আপডেট সময় : ০৭:০৪:২১ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
- / ৪৬০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে ‘সরকারি অফিসে দুই-এক পয়সা না দিলে অফিস চলে?’ বলে আলোচনায় আসা উপজেলা উপ-খাদ্য পরিদর্শক মো. রফিকুল ইসলামকে বদলি করা হয়েছে।
আর এ সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে স্থানীয় এক সাংবাদিক উপজেলা খাদ্য অফিসে গেলে এবার তাকে ঘুষ দিয়ে ম্যানেজের চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কমল গোপাল দে।
ওই সাংবাদিক রবিবার দুপুরে খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে গেলে তিনি পকেট থেকে মানিব্যাগ বেড় করে তাকে কিছু টাকা ঘুষ দেয়ার চেষ্টা করেন। কিন্তু ওই সাংবাদিক তা গ্রহণ করেননি।
কয়েকদিন আগে খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের উপ- খাদ্য পরিদর্শক রফিকুল ইসলামের গুনে গুনে ঘুষ নেয়ার স্বচিত্র খবর কয়েকটি প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় প্রকাশিত হলে তাকে গলাচিপা উপজেলায় বদলি করা হয়।
এ ব্যাপারে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মনোয়ার হোসেন বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। আপনার কাছে প্রথম শুনলাম। অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


















