বাউফলে কুকুরের কামড়ে আহত-২০
- আপডেট সময় : ০৮:১৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪
- / ৩৯৭ বার পড়া হয়েছে

বাউফলে কুকুরের কামড়ে শিশু, নারী ও বৃদ্ধসহ কমপক্ষে ২০ ব্যক্তি আহত হয়েছেন। গত ২৪ ঘন্টায় নাজিরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে তাদেরকে কামড়ে আহত করা হয়।
জানা গেছে, আজ সোমবার (২৭মে) সকালে এসএম নাহিয়ান(৭), মুন আক্তার (৩০), আবুবক্কর রাড়ি(৫০), রিয়াজ রাড়ি(২৫), হানিফ রাড়ি(২৫) এবং রবিবার (২৬মে) বিকাল ৩টার দিকে নাজিরপুর গ্রামের হালিমা(১২), রিমা(৩০), মাইনুল(৫), শাকিব(১০), নান্নু(৪০), ফারুক (১৭) নুর হোসেন(৩০), সোহেল (৪০)সহ কমপক্ষে ২০ ব্যক্তিকে কামড়ে আহত করা হয়। পরে আহতদের স্বজনরা তাদেরকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতলে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও কোন ধরণের ভ্যাক্সিন পাননি তারা। বাধ্য হয়ে কেউ কেউ বাহির থেকে কিনে ভ্যাক্সিন পুস করলেও অনেকেই ভ্যাক্সিন না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরে ওই কুকুরটিকে মেরে ফেলা হলেও অপর আরেকটি কুকুরের আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।
এবিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, ভ্যাক্সিন আছে। ঘূর্ণীঝড় রিমালের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় ফ্রিজ খোলা হয়নি। ফ্রিজ খুললে অন্যান্য ভ্যাক্সিন ক্ষতিগ্রস্থ হতে পারে। তাই আপাতত ফার্মেসী থেকে কিনে ভ্যাক্সিন নিতে বলা হয়েছে। বিদ্যুৎ আসলে তাদেরকে ভ্যাক্সিন দেয়া হবে।


















