ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউফলে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বাউফলে নির্মিত হচ্ছে ‘ভালোবাসি বাউফল’ পার্ক, বাড়বে শহরের সৌন্দর বাউফলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা বাউফলে সাইকেলে সাংগঠনিক পথচলা ইউনিয়ন আমীর ও সেক্রেটারি, খুবই সাধারণ জীবনযাপন, নেই দল ও এমপির প্রতি কোনো অভিযোগ বাউফলে চোরাই দুই মহিষ উদ্ধার, ‘দাদা চোর চক্রের’ দুই সদস্য আটক WordCamp Central: WordCamp Sylhet 2026: No Swag, All Heart বাউফলের সূর্যমণি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা মাসুদুর রহমান বাউফলে শনিবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে WPBeginner Spotlight 29: WPVibe Passes 100,000 Users, OptinMonster MCP, and an Urgent PHP Fix বাউফলে গালাগালিকে কেন্দ্র করে নারীদের সংঘর্ষ, আহত ৩

বাউফলে কুরিয়ার কর্মীকে ছুরিকাঘাত করে ৮৫ হাজার টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৫০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / ৬০৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলায় এক কুরিয়ার কর্মীকে ছুরিকাঘাত করে নগদ ৮৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের দরবেশ আলী সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। আহত কুরিয়ার কর্মীর নাম রাকিবুল হাসান (২৭)। তিনি স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসে কর্মরত।

ভুক্তভোগী রাকিবুল হাসান জানান, ডেলিভারির উদ্দেশ্যে নির্ধারিত ঠিকানায় যাওয়ার পথে ২ জন অজ্ঞাত যুবক তার গতিরোধ করে। এ সময় তারা তার গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখায় এবং একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে তার সঙ্গে থাকা নগদ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনার সময় আশপাশে লোকজন না থাকায় তাৎক্ষণিক কোনো সহায়তা পাননি। পরে স্থানীয়দের সহযোগিতায় বিষয়টি থানায় জানানো হয়। এদিকে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে কুরিয়ার কর্মীকে ছুরিকাঘাত করে ৮৫ হাজার টাকা ছিনতাই

আপডেট সময় : ০৯:৫০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬