সংবাদ শিরোনাম :
বাউফলে কোঠা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ প্রদর্শন
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৭:৫৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
- / ৪১৭ বার পড়া হয়েছে

কোঠা সংস্কারে দাবিতে পটুয়াখালীর বাউফলে আজ বুধবার বেলা ১১ টার দিকে বাউফল সরকারী কলেজের কয়েকশ শিক্ষার্থী শহরে বিক্ষোভ প্রদর্শন করেছেন।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত স্বাধীনতা স্মৃতি স্তম্বের সামনে অবস্থান নেয় এবং কোঠা সংস্কারের দাবিতে বিভিন্ন ধরণের শ্লোগান দিতে থাকেন।
সেখানে অধা ঘন্টা অবস্থানের পর তারা পুনরায় মিছিল নিয়ে একই সড়ক দিয়ে কলেজ ক্যাম্পাসে চলে আসেন।
এ মিছিলে একমত পোষন করে অনেক পথচারীদের অংশ নিতে দেখা গেছে।



















