সংবাদ শিরোনাম :
বাউফলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খাদ্যসামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১২:৫৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / ১৯৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার বাউফল উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সামুয়েল আহমেদ লেনিনের উদ্যোগে প্রায় ৩০০ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় বিএনপি নেতা লেনিন বলেন, মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


















