ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও পর্যটনের জন্য কেন প্রয়োজন পটুয়াখালীতে বিমানবন্দর বাউফলে লঞ্চঘাটে লঞ্চের চাপে কিশোর আহত বাউফলে তরমুজ চুরির অপবাদে কৃষক নির্যাতনের পর মৃত্যু বাউফলে সুদের টাকা নিয়ে বিরোধ, দুই যুবককে পিটিয়ে গুরুতর জখম গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতার বিয়েতে ‘ডিজেল উপহার’ বাউফলের সাবেক এমপিকে নিয়ে বক্তব্যে দুঃখ প্রকাশ করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলে যুবলীগ নেতার বাসায় ইফতার আয়োজন ঘিরে বিতর্ক, পুলিশের অভিযান বাউফলে কুরিয়ার কর্মীকে ছুরিকাঘাত করে ৮৫ হাজার টাকা ছিনতাই ​বাউফলে জ্বালানি তেলের তীব্র সংকট দশমিনায় ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগ ইউপি সদস্যদের বিরুদ্ধে

বাউফলে গরুর ঘাস খাওয়া নিয়ে মারামারি, আহত ৫ 

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ১২:৪৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • / ৯৯২ বার পড়া হয়েছে
পটুয়াখালীর বাউফলে গরুর ঘাস খাওয়া নিয়ে বাকবিতণ্ডা জেরে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৫জন আহত হয়েছেন।(২৩ সেপ্টেম্বর)সোমবার দুপুর ২টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- রিয়াজ মুন্সী(৫০), তার স্ত্রী জেসমিন(৩৫) ও তার মেয়ে ৯ম শ্রেণির ছাত্রী লামিয়া(১৫), মহসিন মাতব্বরের স্ত্রী শাহনাজ(৩৫) ও তার ছেলে মেহেদি (২৪) ।
স্থানীয় সূত্রে জানা যায়, শৌলা গ্রামের মজিদ মুন্সির ছেলে রিয়াজ মুন্সী (৫০) অন্যের গরু পালন করেন। গরুর জন্য জমিতে ঘাস সংরক্ষণ করে রাখেন। তার জমির ঘাস খেয়ে ফেলেন একই গ্রামের সেকান্দার মাতব্বরের ছেলে মহসিন মাতব্বরের ( ৫৫) গরু। এনিয়ে গত শনিবার রিয়াজ ও মহসিনের মধ্যে বাকবিতণ্ডা হয়।এ ঘটনার জের ধরে সোমবার দুপুর দিকে মহসিন মাতব্বর লোকজন নিয়ে রিয়াজ মুন্সীর বাড়িতে গিয়ে মারধর করেন। এতে উভয় পক্ষের ৫জন আহত হয়।
রিয়াজ মুন্সী অভিযোগ করে বলেন, আমি বগা গরু পালন করি। গরুর জন্য এক বছরের চুক্তিতে জমি কিনে সেই জমিতে ঘাস চাষ করি। মহসিন মাতব্বর ক্ষমতার প্রভাব দেখিয়ে আমার জমির ঘাস তার গরু দিয়ে খাইয়ে ফেলেন। একাধিক বার প্রতিবাদ করেছি। প্রতিবাদ করায় আমাকে মারধর করার হুমকি দেয় মহসিন ও তার ছেলেরা। ঘটনার দিন (সোমবার) দুপুরে মহসিন দলবেধে ধারালো অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে পরিকল্পিতভাবে আমার ও আমার স্ত্রীর ওপর হামলা করেন। আমাকে ও আমার স্ত্রীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে আমার মেয়েও মারধর করেন।
অভিযোগ অস্বীকার করে মহসিন মাতব্বর বলেন, আমার ভাইয়ের সাথে জমি জমা নিয়ে বিরোধ চলছে। ভাই অন্য মানুষ দিয়ে আমার স্ত্রী ও সন্তানের ওপর হামলা করিয়েছেন।
এ বিষয়ে বাউফল থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে গরুর ঘাস খাওয়া নিয়ে মারামারি, আহত ৫ 

আপডেট সময় : ১২:৪৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪