ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ১১:১৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৫১৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে লিমা আক্তার (২৭) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হাসু হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটেছে। লিমা আক্তার ওই বাড়ির জহির হাওলাদারের স্ত্রী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জহির হাওলাদার ঢাকায় দিনমজুরির কাজ করেন। জহির ও লিমা দম্পতির বড় মেয়ে মাইসা (৭) কয়েকদিন আগে অসুস্থ হওয়ার পর তাকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকায় যান দাদা ও দাদি। লিমা তার ছেলে আরাজ (৪) ও ননদ কাকলি আক্তারকে নিয়ে বাড়িতেই ছিলেন।

আজ রোববার সকালে ননদ কাকলি আক্তার এনজিওর কিস্তি দেয়ার জন্য বাড়ির বাইরে যান। কাকলি দুপুর ২টার দিকে বাড়ি ফিরে এসে ঘরের দরজা জানালা বন্ধ দেখে ডাক চিৎকার শুরু করেন। কোনো সারা না পেয়ে বাড়ির লোকজন এসে উকি দিয়ে ঘরের দোতলায় আঁড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় লিমার লাশ দেখে পুলিশকে খবর দেয়। এরই মধ্যে ওই বাড়িতে গ্রামের উৎসুক মানুষ ভিড় করেন। বিকালে পুলিশ লিমার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে প্রেরণ করে।

বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বিষয়টি নিশ্চিত করে বলেন, কিভাবে লিমা আক্তারের মৃত্যু হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। ময়না তদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ১১:১৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪