সংবাদ শিরোনাম :
বাউফলে ঘুমন্ত অবস্থায় নানী ও নাতনীকে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০২:২৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
- / ৪৫৪ বার পড়া হয়েছে

বাউফলের কনকদিয়া ইউনিয়নের বউলতলী গ্রামে সোমবার(৩ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় নানী ও নাতনীকে কুপিয়ে জখম করেছে অজ্ঞাত কয়েক দুর্বত্ত।
সিঁদ কেটে ঘরের ভিতরে ডুকে ঘুমন্ত নানী রওশন আরা (৬০) ও নাতনী হাবিবাকে ধারালো দা দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করে। ওই ঘরে নানী ও নাতি দুজনই বসবাস করতো।
তাদের ডাকচিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
আহতদের আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাউফল থানার ওসি (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তবে কি কারণে তাদের উপর হামলা চালানো হয়েছে তার কারণ জানা যায়নি।
– সাইদুর রহমান
নিজস্ব প্রতিবেদক


















