ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে ছিনতাই,যৌথ অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার; আটক-২

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ১২:০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • / ৪১৭ বার পড়া হয়েছে
পটুয়াখালীর বাউফলে একটি ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটকের অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। এসময় ছিনতাই, অস্ত্র ও মাদকের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪সেপ্টেম্বর) রাত দেড়টায় উপজেলার দাশপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামে অভিযান চালায় যৌথ বাহিনী।
আটককৃত’রা হলেন, খেজুরবাড়িয়া গ্রামের বাসিন্দা মোঃ ইসমাইল (৩০) ও সাইফুল ইসলাম (২৭)। এসময় তাদের বসতঘর ও দেখিয়ে দেওয়া স্থান থেকে প্রায় ৪০০ গ্রাম গাঁজা, তিনটি দেশীয় অস্ত্র ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।
এরআগে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইউনিয়নের তুলাতলা নামক স্থানে বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর একজন ছাত্রীকে আহত করে স্বর্ণালঙ্কার ছিনতাই করা হয়েছে বলে বাউফলের অস্থায়ী সেনা বাহিনী ক্যাম্পের অভিযোগ কেন্দ্রে অভিযোগ করেন ওই ছাত্রীর বাবা আনিস। তিনি একজন ইউপি সদস্য৷
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, একজন ছাত্রীকে আহত করে ছিনতাই করার অভিযোগের প্রেক্ষিতে ঘটনার খোঁজ খবর নেয়া হয়। পরবর্তীতে অভিযুক্ত ইসমাইলকে আটকের জন্য তার বাড়িতে পৌঁছাতে দেখা যায় তিনি মাদকসেবন করছেন। তার বসত ঘরে তল্লাশি চালিয়ে কিছু পরিমাণ গাঁজা ও একটি রামদা পাওয়া যায়। আটকের পরে তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যানুসারে অভিযান চালিয়ে সাইফুলকে আটক করা হয়। তার বসতঘর ও তাদের দেখিয়ে দেয়া স্থান থেকে গাঁজা, দেশীয় অস্ত্র ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
বাউফলের অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডার সানজিদ বলেন, ‘এই উপজেলাকে মাদকমুক্ত করতে যৌথ বাহিনী সর্বোচ্চ ভূমিকা রাখবে। অভিযানে সেনাবাহিনীর সাথে পুলিশের সদস্যরা এবং তাদের নিজস্ব গোয়েন্দা সংস্থা অংশগ্রহণ করেছে।আজকের অভিযানে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে বাউফল থানা পুলিশের আইনগত ব্যবস্থা নিয়েছে।’
এ ব্যাপারে বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, আটকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।অস্ত্র ,মাদকসহ ৩টি মামলা রুজি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে ছিনতাই,যৌথ অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার; আটক-২

আপডেট সময় : ১২:০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪