বাউফলে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন
- আপডেট সময় : ১২:৪৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
- / ৪১০ বার পড়া হয়েছে

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও যুগান্তরের বিশেষ প্রতিনিধি মাহবুবুর রহমান লাভলুর বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং প্রথম আলোর সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের নিঃশর্ত মুক্তির দাবিতে আজ শনিবার বেলা ১১টার দিকে বাউফল প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছ বাউফলে কর্মরত বিভিন্ন দৈনিক ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা। প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাউফল প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাকের সংবাদদাতা অধ্যাপক আমিরুল ইসলাম, দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা কামরুজ্জামান বাচ্চু, সমকালের প্রতিনিধি জিতেন্দ্র নাথ রায়, বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলাদেশ অবজারভারের প্রতিনিধি আরেফিন সহিদ, দৈনিক আমাদের বার্তার প্রতিনিধি এমএ বশার, মাইটিভির প্রতিনিধি অহিদুজ্জামান ডিউক, প্রথম আলোর প্রতিনিধি এবিএম মিজানুর রহমান, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি দেলোয়ার হোসেন, সামুয়েল আহমেদ লেনিন প্রমূখ।
-নিজস্ব প্রতিবেদক



















