ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে তরমুজ চুরির অপবাদে কৃষক নির্যাতনের পর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৩১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • / ২৪১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে তরমুজ চুরির অভিযোগ তুলে নির্যাতনের শিকার এক কৃষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত কৃষক শাহজাহান খান (৬৫)। বুধবার (২৫ মার্চ) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি, গত ২৬ রমজান সকালে উপজেলার শৌলার চর এলাকায় তরমুজ ক্ষেতে যান শাহজাহান খান। সেখানে ক্ষেতের মালিক মফিজ মাতুব্বর তাকে দুটি তরমুজ দেন। পরে বাড়ি ফেরার পথে ক্ষেত থেকে আরও একটি তরমুজ নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। এ সময় মফিজ মাতুব্বর, তার সহযোগী শফি হাওলাদার ও শাহিন মাতুব্বর শাহজাহান খানের হাত-পা বেঁধে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। নির্যাতনের সময় তার কাছ থেকে তরমুজ চুরির স্বীকারোক্তি আদায় করে ভিডিও ধারণ করা হয় বলেও জানায় পরিবার।

পরে খবর পেয়ে শাহজাহান খানের বড় ভাই হানিফ খান ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে কয়েকদিন চিকিৎসা চলার পর মঙ্গলবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে বুধবার তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, এ বিষয়ে তিনি এখন পর্যন্ত কিছু জানেন না এবং থানায় এ ধরনের কোনো অভিযোগও আসেনি। তিনি বলেন, যদি মারধরের ঘটনা ঘটে থাকে, তাহলে অবশ্যই সেটি পুলিশি মামলার বিষয়। এছাড়া পোস্টমর্টেম ছাড়া লাশ আনার সুযোগ নেই বলেও জানান তিনি। বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখছেন বলে উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে তরমুজ চুরির অপবাদে কৃষক নির্যাতনের পর মৃত্যু

আপডেট সময় : ০৮:৩১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬