সংবাদ শিরোনাম :
বাউফলে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৯:২২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
- / ১৭৬ বার পড়া হয়েছে

বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন পটুয়াখালী বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের পাঁচ শতাধিক মানুষ ।কালিশুরী ব্লাড ডোনার ক্লাব (কেবিডিসি ) এই বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করে ।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার কালিশুরী এস এ ইনস্টিটিউটে প্রধান অতিথি সমাজসেবক মোঃ দলিল উদ্দিন ধলু পৃষ্ঠপোষকতায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম সম্পন্ন হয়েছে ।
কালিশুরী ব্লাড ডোনার ক্লাব এর সভাপতি এইচ এম আল মামুন জানায়,ক্লাবের প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের ধারবাহিকতায় কালিশুরী ইউনিয়ন ছাত্র কল্যান পরিষদ ও বরিশালের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহোযোগিতায় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ১২জন ডাক্তার এ সময় ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।
বিনা মূল্যের এই চিকিৎসা ক্যাম্পে এসেছিলেন জামাল হোসেন । তিনি জানান, ‘অসুস্থ শরীরে শহরে গিয়ে ডাক্তার দেখানো তার পক্ষে সম্ভব হচ্ছিল না। তা ছাড়া ডাক্তারের ফিস, যাতায়াত খরচ করাও তার পক্ষে বেশ কষ্টের ছিল।
সমাজসেবক মোঃ দলিল উদ্দিন ধলু বলেন,মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির জন্য এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও বাউফলের মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও জনবান্ধব নানা কার্যক্রম অব্যাহত থাকবে।
ট্যাগস :
বাউফল


















