ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউফলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা বাউফলে সাইকেলে সাংগঠনিক পথচলা ইউনিয়ন আমীর ও সেক্রেটারি, খুবই সাধারণ জীবনযাপন, নেই দল ও এমপির প্রতি কোনো অভিযোগ বাউফলে চোরাই দুই মহিষ উদ্ধার, ‘দাদা চোর চক্রের’ দুই সদস্য আটক WordCamp Central: WordCamp Sylhet 2026: No Swag, All Heart বাউফলের সূর্যমণি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা মাসুদুর রহমান বাউফলে শনিবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে WPBeginner Spotlight 29: WPVibe Passes 100,000 Users, OptinMonster MCP, and an Urgent PHP Fix বাউফলে গালাগালিকে কেন্দ্র করে নারীদের সংঘর্ষ, আহত ৩ WordCamp Central: WordPress Campus Connect at Presidency University: Building Skills, Exploring Careers, and Inspiring the Next Generation Open Channels FM: Who Controls Our Software, Open Channels News Week in Review

বাউফলে দুই দিনে ব্যবধানে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৩:২৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • / ৩৭৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলায় দুইদিনের ব্যবধানে কনকদিয়া আলগী নদীর পাশ থেকে মো: আব্দুল্লাহ (৫৮) নামে এক ব্যাক্তির মরাদেহ উদ্ধার করেছে পুলিশ ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) উপজেলার কনকদিয়া ইউনিয়নের
কুম্ভখালি গ্রামের হোগলা খালের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত লাশের প্যান্টের পকেটে পাওয়া এনআইডি কার্ডে তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার ইটালী গ্রাম ও ডাকঘর ভেওয়ামারা উল্লেখ রয়েছে।লাশের পড়নে নীল রংয়ের জিঞ্চপ্যান্ট ও কোমরে বেল্ট পরা ছিল। গায়ে কোন পোশাক ছিলনা।

এছাড়াও তার সাথে সিরাজগঞ্জ ট্রাক এবং কার্ভাটভ্যানের পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি নং-৮১৫) পদবী-সহকারী লেখা একটি পরিচয়পত্র পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে আব্দু্ল্লাহ রবি বকস শেখ কোন পরিবহনে সহকারী হিসাবে চাকরী করতো।

স্থানীয়রা জানায়, আয়লা বাজারে বুধবার(১৫ জানুয়ারি ) রাত সাড়ে ১১ টার দিকে মালামাল পরিবহনের একটি ট্রাকে ধানের কুড়া নিয়ে যাচ্ছিল ।তখন আব্দুল্লাহ ওই পরিবহনের উপরে ছিলেন।এরপর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পরে যান। তখন পরিবহনে থাকা অন্যান্যরা কৌশলগত কারণে দুই কিলোমিটার দূরে কুম্ভখালী এলাকায় তার লাশ পাশে খালে ফেলে চলে যান।

আয়লা বাজারের স্থানীয় বাসিন্দা সবুজ বলেন ,বিপজ্জনক এই বিদ্যুৎ লাইনের জন্য বহুবার পল্লী বিদ্যুৎ অফিসে জানানো হয়েছে ও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে ।কিন্তু পল্লী বিদ্যুৎ কোনো পদক্ষেপ নেয়নি ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান, লাশ উদ্ধারের পর সুরতহাল করার সময় পকেটে একটি কাগজ পাওয়া গেছে। তাতে লেখা আছে আবদুল্লাহ, সিরাজগঞ্জ। সেই সূত্র ধরে পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।

এর আগে গত মঙ্গলবার(১৪ জানুয়ারি ) সকালে উপজেলায় মঠবাড়িয়া এলাকায় তেঁতুলিয়া নদী থেকে শ্যামল দাস (৫৫)নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে নৌ পুলিশ। ওই লাশের পকেটে থাকা পরিচয়পত্র অনুযায়ি বরিশালের কাউনিয়া এলাকার তার বাড়ি। বাবার নাম জীবন চন্দ্র দে।

এর আগে গত মঙ্গলবার সকালে উপজেলায় মঠবাড়িয়া এলাকায় তেঁতুলিয়া নদী থেকে শ্যামল দাস (৫৫)নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে নৌ পুলিশ। ওই লাশের পকেটে থাকা পরিচয়পত্র অনুযায়ি বরিশালের কাউনিয়া এলাকার তার বাড়ি। বাবার নাম জীবন চন্দ্র দে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে দুই দিনে ব্যবধানে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৩:২৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫