সংবাদ শিরোনাম :
বাউফলে দুই শিক্ষার্থী হত্যা মামলায় আসামীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০১:২৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
- / ৪৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
বাউফল উপজেলার সূর্যমনি ইউনুয়নের ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির নাফিজ ও মারুফ নামের দুই শিক্ষার্থী হত্যায় মামলায় জড়িত আসামীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে ওই বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী।
আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে এ বিক্ষোভ মিছিল করে।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
প্রসঙ্গত গত বুধবার (২২ মার্চ) সিনিয়র ও জুনিয়রের পায়ে পা লাগার ঘটনাকে কেন্দ্র করে নবম শ্রেণির কয়েক শিক্ষার্থীর ছুরিকাঘাতে মারুফ ও নাফিজ নিহত হয়।
এঘটনায় মামলা দায়ের হলে পুলিশ ৬ আসামীকে গ্রেফতার করে।


















