বাউফলে দূর্গতদের মাঝে এমপি’র ত্রান সামগ্রী ও ঢেউটিন বিতরণ
- আপডেট সময় : ০৭:০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪
- / ৩৩৯ বার পড়া হয়েছে

বাউফলে ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত দূর্গত এলাকা পরিদর্শন করেছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ আসম ফিরোজ এমপি। আজ বুধবার তিনি দূগর্ত এলাকার পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ভান্ডার থেকে এসব ত্রান সামগ্রী পাঠানো হয়।
এছাড়াও তিনি একই দিন বিকাল সাড়ে ৪টায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত আড়াইশ পরিবারের মধ্যে এক ব্যান্ডেল করে ঢেউটিন ও তিন হাজার টাকার চেক বিতরণ করেন। উপজেলা পরিষদ চত্বর থেকে এ ডেউটিন বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোসারেফ হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী, বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন, ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান, পৌর আওয়ামী লীগের সাভাপতি ইব্রাহিম ফারুক, চন্দ্রদ্বিপ ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক আলকাস মোল্লা, কেশবপুর ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক অপু, ধুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ন কবির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ষবাপতি হারুন অর রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য শাহজাহান সিরাজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সামসুল কবির নিশাত প্রমূখ।


















