ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে নদী থেকে বৃদ্ধর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৫৯:১১ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
  • / ৫৫৫ বার পড়া হয়েছে
পটুয়াখালী বাউফলে আব্দুর রাজ্জাক খলিফা (৭০) নামে এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। শনিবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে বাউফলের কালাইয়া লঞ্চঘাট এলাকা আলকি নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আব্দুর রাজ্জাক উপজেলার দাসপাড়া ইউনিয়নের খাজুরবাড়িয়া গ্রামের খলিফা বাড়ির তোজস্বর খলিফার ছেলে।
আব্দুল রাজ্জাক খলিফার ছেলে মো. জাহাঙ্গীর খলিফা জানান, তার বাবা মানসিক রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার তিনি নিখোঁজ হন। শনিবার সকালে স্থানীয়দের কাছে জানতে পারেন কালাইয়া নৌ ফাঁড়ির পুলিশ একটি লাশ উদ্ধার করেছে। এরপর ফাঁড়িতে গিয়ে তার বাবার লাশ সনাক্ত করেন।
কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ লুৎফর রহমান বলেন, লাশটি ময়না তদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে নদী থেকে বৃদ্ধর লাশ উদ্ধার

আপডেট সময় : ০৯:৫৯:১১ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪