ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে নিখোঁজের ১৮ দিন পর শিক্ষার্থী হৃদয় কবিরাজের লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ১২:৩৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
  • / ৫৭৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের ১৮ দিন পর শিক্ষার্থী হৃদয় কবিরাজের( ২৪) গলিত লাশ ও তার ব্যবহারিত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

বাউফল সদরইউনিয়ের ৬ নং ও দাশপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সীমান্তবর্তী খাল থেকে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তার গলিত লাশ উদ্ধার করা হয়।

পুলিশের হাতে আটক জাফর খান (২৫) নামে এক যুবকের স্বীকারোক্তি অনুযায়ি বাউফল থানার পুলিশ হৃদয়ের লাশ ও মটর সাইকেল উদ্ধার করে।

প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে হৃদয় কবিরাজকে হত্যা করা হয় বলে ঘাতক জাফর জানায়।

জাফর উপজেলার দাশপাড়া ইউনিয়নের খেজুরবাড়ীয়া ৩ নং ওয়ার্ডের হাসেম খানের ছেলে।

নিহত হৃদয় বাউফল সার্ভে ইনিস্টিউটের ৮ম সেমিস্টারের ছাত্র ছিল। হৃদয়ের বাবার নাম হর কবিরাজ। দাশপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে তার বাড়ি।

হৃদয় কবিরাজ গত ১১ জুলাই রাতে নিঁখোজ হন।

বাউফল থানার ওসি (তদন্ত) মোঃ মিজানুর রহমান বলেন, আটককৃত জাফরের স্বীকারোক্তি অনুযায়ি বাউফল ও দাশপাড়া সীমান্তবর্তী খাল থেকে বৃহস্পতিবার(২৭ জুলাই) দিবাগত রাত তিনটার দিকে হৃদয়ের লাশ সনাক্ত করা হয়। লাশ পঁচে ও গলে যাওয়ায় শুক্র বার দিনের বেলা উদ্ধার করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে নিখোঁজের ১৮ দিন পর শিক্ষার্থী হৃদয় কবিরাজের লাশ উদ্ধার

আপডেট সময় : ১২:৩৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩