ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে নৌ পুলিশের অভিযান অবৈধ জালসহ দুই জেলে গ্রেপ্তার

খবর বাউফল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
  • / ৫২৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলা সংলগ্ন তেঁতুলিয়া নদীতে অবৈধ জাল দিয়ে মাছ শিকারের সময় দুই জেলেকে গ্রেপ্তার করেছে কালাইয়া বন্দর নৌপুলিশ। এ সময় এক জেলে কৌশলে পালিয়ে যায়। বৃহস্পতিবার দিবাগত রাত দেরটার দিকে উপজেলার তেঁতুলিয়া নদীর চরফেডারেশন পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত দুই জেলের নাম মোঃ. জালাল গাজী (৩৫), মোঃ ফারুক মাঝি (৪৫) পলাতক জেলে মোঃ নুরুনবী (২৭)। এরা সকলই ভোলা জেলার লালমোহনের বাসিন্দা।

সুত্র জানায়, কালাইয়া বন্দর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ লুৎফর রহমানের নেতৃত্বে পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে তেঁতুলিয়া নদীতে টহলে নামেন। রাত দেরটার দিকে টহলরত পুলিশ দেখতে পায় নদীর চরফেডারেশন পয়েন্টে অবৈধ জাল ফেল মাছ শিকার করছে কয়েকজন জেলে। এরপর পুলিশ দুই জেলেকে আটক করলেও এক জেলে কৌশলে পালিয়ে যায়। এ সময় অভিযুক্ত জেলেদের কাছ থেকে ৬শ মিটার অবৈধ কারেন্ট জাল, বেহুন্দি জাল ৮টি ও মাছ ধরার কাজে ব্যবহ্নিত একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়।

পরিদর্শক মাোঃলুৎফর রহমান বলেন, একজনকে পলাতক দেখিয়ে অভিযুক্ত তিন জেলের বিরুদ্ধে মৎস সুরক্ষা ও সংরক্ষন আইনে মামলা করা হয়েছে। এ ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে নৌ পুলিশের অভিযান অবৈধ জালসহ দুই জেলে গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩